Showing posts with label ভর্তিযুদ্ধ. Show all posts
Showing posts with label ভর্তিযুদ্ধ. Show all posts

Friday, February 14, 2025

2025 সালের ভর্তির কার্যক্রমের আবেদন ও ভর্তির তারিখ

2025 সালের ভর্তির কার্যক্রমের আবেদন ও ভর্তির তারিখ

 


১৫ অক্টোবর ২০২৪ তারিখ মঙ্গলবার সকাল ১১টার দিকে ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ২০২৫ সালের ভর্তির কার্যক্রমের আবেদন ও তারিখ পর্যবেক্ষণ করলে দেখা যায় ২০২৪ সালের এইচএসসি কৃতকার্য শিক্ষার্থীরা ২০২৫ সালে জুলাই মাসের পর বিশ্ববিদ্যালয়গুলোতে ১ম বর্ষের ক্লাস শুরু করবে । ১৩ ডিসেম্বর ২০২৪ বিইউপি-র ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হওয়ার পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ২০২৫ সালের মে মাস পর্যন্ত ভর্তি পরীক্ষা চলবে আশা করা যায় ।

Tuesday, February 11, 2025

২০২৫ ঢাবি ভর্তি পরীক্ষা শুরু ২৩ ফেব্রুয়ারি, আবেদন শুরু ১৮ ডিসেম্বর

২০২৫ ঢাবি ভর্তি পরীক্ষা শুরু ২৩ ফেব্রুয়ারি, আবেদন শুরু ১৮ ডিসেম্বর

 ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তির জন্য অনলাইনে আবেদন আগামী ১৮ ডিসেম্বর শুরু হবে। মঙ্গলবার ডিসেম্বর ৫, ২০২৩ ০৬:০৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: সোমবার ডিসেম্বর ১৮, ২০২৩

আবেদন করা যাবে ৫ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

আজ মঙ্গলবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সভায় সভাপতিত্ব করেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর জানিয়েছে, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ৪ ইউনিটে স্নাতক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিটগুলো হচ্ছে- কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট ও চারুকলা ইউনিট।

৮ ফেব্রুয়ারি থেকে শুরু করে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগ পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

সভায় স্নাতকে ভর্তি পরীক্ষার সময়সূচিও নির্ধারণ করা হয়েছে। সময়সূচি অনুযায়ী কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৩ ফেব্রুয়ারি, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১ মার্চ, ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ২৪ ফেব্রুয়ারি ও চারুকলা ইউনিটের পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অংকন) ৯ মার্চ অনুষ্ঠিত হবে। 

সব ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। 

চারুকলা ইউনিট ছাড়া অন্য ৩ ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ ৮ বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। বিভাগীয় কেন্দ্রগুলো হলো-রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

চারুকলা ইউনিট ছাড়া অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। 

চারুকলা ইউনিটের পরীক্ষায় ৪০ নম্বরের এমসিকিউ এবং ৬০ নম্বরের অংকন পরীক্ষা হবে। চারুকলা ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৬০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। 

অন্যান্য ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।

ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এর মধ্যে, ভর্তি পরীক্ষায় ১০০ এবং মাধ্যমিক ও সমমান এবং উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফলাফলের ওপর থাকবে ২০ নম্বর।

ভর্তিচ্ছু আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা হিসেবে ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত মাধ্যমিক ও সমমান এবং ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 

বিজ্ঞান ইউনিটের জন্য দুই পরীক্ষার জিপিএর যোগফল (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম ৮ এবং আলাদাভাবে জিপিএ ৩.৫, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের জন্য জিপিএর যোগফল ন্যূনতম ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০, ব্যবসায় শিক্ষা ইউনিটের জন্য জিপিএর যোগফল ন্যূনতম ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ এবং চারুকলা ইউনিটের জন্য জিপিএর যোগফল ন্যূনতম ৬.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ থাকতে হবে।  

সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

https://bangla.thedailystar.net/youth/education/campus/news-538986



খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ সাল।

খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ সাল।

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এবার বিশ্ববিদ্যালয়টি গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা আয়োজন করতে যাচ্ছে। ইতোমধ্যে ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা প্রকাশিত হয়েছে, যেখানে আবেদন প্রক্রিয়া থেকে শুরু করে পরীক্ষা সংক্রান্ত তথ্য উল্লেখ করা হয়েছে। আসুন, খুবির এবারের ভর্তির গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট https://admission.ku.ac.bd-এর মাধ্যমে।

  • আবেদন শুরুর তারিখ: ১০ জানুয়ারি ২০২৫
  • আবেদনের শেষ তারিখ: ১০ ফেব্রুয়ারি ২০২৫

এসময়ের মধ্যে শিক্ষার্থীরা আবেদন ফি জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। বিস্তারিত তথ্য ও নির্দেশিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কবে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১৭ এপ্রিল ২০২৫ থেকে শুরু হবে। ইউনিটভিত্তিক পরীক্ষা হবে দুই দিনে।

ইউনিটের নামপরীক্ষার তারিখঅংশগ্রহণের যোগ্য বিভাগ
C ইউনিট (কলা, মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা, চারুকলা)১৭ এপ্রিল ২০২৫বিজ্ঞান, মানবিক, বাণিজ্য
D ইউনিট (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন)১৭ এপ্রিল ২০২৫বিজ্ঞান, মানবিক, বাণিজ্য
A ইউনিট (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি)১৮ এপ্রিল ২০২৫শুধুমাত্র বিজ্ঞান
B ইউনিট (জীব বিজ্ঞান স্কুল)১৮ এপ্রিল ২০২৫শুধুমাত্র বিজ্ঞান

খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি ফি এবং অন্যান্য খরচ

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ইউনিটভিত্তিক। আবেদন ফি নিম্নরূপ:

ইউনিটআবেদন ফি (টাকা)
A ইউনিট১০০০ টাকা
B ইউনিট১০০০ টাকা
C ইউনিট১০০০ টাকা
D ইউনিট৭০০ টাকা

চারুকলা ও স্থাপত্য বিষয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের অতিরিক্ত ২০০ টাকা জমা দিতে হবে।

খুবিতে ভর্তি আবেদন করতে হলে শিক্ষার্থীদের অবশ্যই নিম্নলিখিত শর্ত পূরণ করতে হবে:

  1. ২০২১ অথবা ২০২২ সালের এসএসসি/সমমান এবং ২০২৩ অথবা ২০২৪ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  2. ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাস করা শিক্ষার্থীদের ক্ষেত্রে ২০১৯ অথবা ২০২০ সালে এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  3. প্রতিটি ইউনিটের জন্য নির্ধারিত শর্ত ও যোগ্যতা পূরণ করতে হবে।

বিভিন্ন ইউনিটে পরীক্ষার যোগ্যতা:

ইউনিটযোগ্য বিভাগ
A এবং B ইউনিটশুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী
C এবং D ইউনিটবিজ্ঞান, মানবিক, ও বাণিজ্য

ভর্তি প্রক্রিয়ার বিশেষ নির্দেশিকা

খুলনা বিশ্ববিদ্যালয়ের অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পূর্ণভাবে প্রযুক্তিনির্ভর। আবেদন ফরম পূরণ থেকে শুরু করে ফি জমা দেওয়ার পদ্ধতিও ডিজিটাল। এ সম্পর্কে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

ভর্তি পরীক্ষার আসন বিন্যাস, পরীক্ষার সিলেবাস, এবং ফলাফল প্রকাশের তারিখও ওয়েবসাইটে জানানো হবে।

খুলনা বিশ্ববিদ্যালয় এবার গুচ্ছ পদ্ধতি ছেড়ে আলাদাভাবে ভর্তি পরীক্ষা আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। এই উদ্যোগের ফলে শিক্ষার্থীদের জন্য বেশ কিছু সুবিধা হবে:

  1. শিক্ষার্থীরা খুবির নির্ধারিত সিলেবাস অনুযায়ী পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে।
  2. গুচ্ছ পদ্ধতির জটিলতা এড়ানো যাবে।
  3. বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরীক্ষা পরিচালনায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত হবে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনের ভর্তি প্রক্রিয়া শিক্ষার্থীদের জন্য একটি বড় সুযোগ নিয়ে এসেছে। আবেদন প্রক্রিয়া ও পরীক্ষার সময়সূচি যথাসময়ে অনুসরণ করে শিক্ষার্থীরা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে। আশা করা যায়, এবারের স্বতন্ত্র ভর্তি পরীক্ষার মাধ্যমে খুবি শিক্ষার্থীদের জন্য আরো স্বচ্ছ এবং মানসম্মত ভর্তি প্রক্রিয়া নিশ্চিত করতে পারবে।

বিশেষভাবে বলা যায়, শিক্ষার্থীরা যেন নির্ধারিত সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে এবং পরীক্ষার প্রস্তুতি ঠিকমতো নেয়। খুবির ওয়েবসাইটের নির্দেশিকা অনুসরণ করে শিক্ষার্থীরা ভর্তির সব তথ্য সহজেই পেতে পারে।


২০২৫ এ ৮ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, ভাঙছে তিন গুচ্ছ

২০২৫ এ ৮ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, ভাঙছে তিন গুচ্ছ

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ১০:৪৮ AM , আপডেট: ১৯ নভেম্বর ২০২৪, ০৯:২২ PM

২০২৪-২৫ শিক্ষাবর্ষে মেডিকেল, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আট উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। তবে তিন গুচ্ছের ৩৬ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইতিমধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয় বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে একটি গুচ্ছ ইতিমধ্যে ভেঙে গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বাকি দু’টিও ভেঙে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

বুয়েট
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৪-২৫ সেশনের স্নাতক ভর্তির প্রাক্-নির্বাচনী পরীক্ষা আগামী ২৩ জানুয়ারি গ্রহণ করা হবে। এ পরীক্ষায় মেধার ভিত্তিতে নির্বাচিত আবেদনকারীদের মূল ভর্তি পরীক্ষায় অংশ নেবেন। মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৩ ফেব্রুয়ারি।

ভর্তি বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু হয়ে চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। মোবাইল বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি দেওয়া যাবে ১৫ ডিসেম্বর বেলা ৩টা। পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য তিনটি এবং স্থাপত্য বিভাগে একটি সংরক্ষিত আসনসহ সর্বমোট আসন থাকবে ১ হাজার ৩০৯টি।

মেডিকেল
২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ও ডেন্টাল (বিডিএস) ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত হয়েছে। আগামী ১৭ জানুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ডেন্টাল (বিডিএস) ভর্তি পরীক্ষা হবে ২৮ ফেব্রুয়ারি। গত ১০ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চলতি বছর সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষায় মূল্যায়ন হবে ২০০ নম্বরে। উচ্চ মাধ্যমিকের কয়েকটি বিষয়ে পরীক্ষা না হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য ৫ নম্বর কর্তনের বিষয়টিতেও পরিবর্তন করা হয়েছে। এবার ৩ নম্বর কাটা হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন এ পরিবর্তন আনার কথা জানান। তিনি বলেন, এবারের পরীক্ষায় সবচেয়ে বড় পরিবর্তন আসছে নম্বরের ক্ষেত্রে। আগের মতো এক ঘণ্টায় ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। এর সঙ্গে এসএসসি ও এইচএসচি বা সমমানের পরীক্ষা থেকে ৫০ করে ১০০ নম্বর নিয়ে ২০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে।

এতদিন এইচএসসির ১২৫, এসএসসির ৭৫ নম্বরের সঙ্গে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা- এই ৩০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হতো। এ পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে মহাপরিচালক বলেন, জুলাই বিপ্লবের সময় এইচএসসির বেশকিছু পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এরমধ্যে কেমিস্ট্রি, বায়োলজিসহ কয়েকটি বিষয় রয়েছে। মেডিকেল এডুকেশনের জন্য বিষয়গুলো গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, এবার এসএসসির ভিত্তিতে নম্বর দেওয়া হয়েছে। সেজন্য সিদ্ধান্ত হয়েছে এইচএসসির ওয়েজেস একটু কমিয়ে দেওয়া হবে। তাই ২০০ নম্বরের ভিত্তিতে মূল্যায়ন হবে। এমসিকিউ ঠিক থাকবে। কিছু বিষয়ের যেহেতু পরীক্ষাই হয়নি, তাই সেগুলোর তুলনামূলক গুরুত্ব আমরা কিছুটা কমিয়েছি। 

অধ্যাপক নাজমুল বলেন, মেডিকেলে ভর্তির যোগ্যতায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ব্যবধান দুই বছর থেকে বাড়িয়ে তিন বছর করা হয়েছে। বিষয়টির বাখ্যা দিয়ে তিনি বলেন, ২০২১ সালে কেউ এসএসসি পরীক্ষা দিয়েছিল। কিন্তু কোনো কারণে ২০২৩ সালে পরীক্ষা দিতে পারেনি, ২০২৪ সালে দিয়েছে। আমরা তাদের অ্যালাউ করছি। এজন্য নম্বর কাটা যাবে না। অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য এবার ৩ নম্বর কাটা হবে।

পরীক্ষার সময় আগের মতোই এক ঘণ্টা। সিলেবাসও কোনো পরিবর্তন হয়নি। নম্বর বিন্যাস আগের মতোই থাকছে বলে জানান অধ্যাপক মো. নাজমুল হোসেন। আগামী বছরের ১৭ জানুয়ারি মেডিকেলে ভর্তি পরীক্ষা হবে। আর ডেন্টাল কলেজের বিডিএস ভর্তি পরীক্ষা হবে ২৮ ফেব্রুয়ারি।

ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে গত ৪ নভেম্বর থেকে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবার আবেদন ফি ১ হাজার ৫০ (এক হাজার পঞ্চাশ) টাকা। তবে আইবিএ’র ফি ১ হাজার ৫০০ টাকা। ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ৩ জানুয়ারি থেকে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৪ সনের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে, কেবল তারাই ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। ভর্তি প্রার্থীরা আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

ঢাবির ভর্তি পরীক্ষা কোন ইউনিটে কবে
১. কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট: ২৫ জানুয়ারি(শনিবার) 
২. বিজ্ঞান ইউনিট: ১৫ ফেব্রুয়ারি (শনিবার)
৩. ব্যবসায় শিক্ষা ইউনিট: ৮ ফেব্রুয়ারি (শনিবার) 
৪. চারুকলা ইউনিট (সাধারণ জ্ঞান ও অঙ্কন): ৪ জানুয়ারি (শনিবার ) 
৫. আইবিএ ইউনিট: ৩ জানুয়ারি(শুক্রবার)

শিক্ষার্থীরা পাঁচটি ইউনিটে আবেদন করতে পারবেন। আবেদনের যোগ্যতাসহ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইটে প্রদত্ত সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি নির্দেশিকায় উল্লেখ আছে। চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন) একই দিনে বিধায় এ ইউনিটের এবং আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা শুধুমাত্র ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

বি.দ্র. বিজ্ঞপ্তিতে উল্লেখিত বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির প্রাথমিক আবেদন আগামী ৫ জানুয়ারি দুপুর ১২টা থেকে ১৬  জানুয়ারি ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। চূড়ান্ত আবেদন ২০ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন ধাপে সম্পন্ন হবে। ভর্তি পরীক্ষা ‘বি’ ইউনিট ১২ এপ্রিল, ‘এ’ ইউনিট ১৯ এপ্রিল ও ‘সি’ ইউনিট ২৬ এপ্রিল বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুরে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

২০২৩ ও ২০২৪ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা তিন ইউনিটেই যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। ভর্তিচ্ছু শিক্ষার্থী যে ইউনিটেই আবেদন করুক না কেন, সে যে শাখা থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, সেই শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে।

ভর্তির জন্য ‘এ’ (মানবিক) ইউনিটে আছে কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। ‘বি’ (বাণিজ্য) ইউনিটে আছে বিজনেস স্টাডিজ অনুষদ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট। ‘সি’ (বিজ্ঞান) ইউনিটে আছে বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূ-বিজ্ঞান, ফিশারীজ এবং ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদ।

২০২৩ ও ২০২৪ সালের এইচএসসি বা সমমান, ডিপ্লোমা-ইন-কমার্স, বিএফএ (প্রাক), বাংলাদেশ কারগরী শিক্ষাবোর্ডের আওতায় এইচএসসি ভোকেশনাল এবং ‘এ’ লেভেল সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।

ভর্তির জন্য মানবিক ও বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৭.০০ এবং বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৮.০০ থাকতে হবে। জিসিই ‘ও’ লেভেল পরীক্ষায় পাঁচটি বিষয়ে এবং ‘এ’ লেভেল পরীক্ষায় অন্তত দুটো বিষয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় লেভেলে মোট ৭টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে ‘বি’ ও ৩টি বিষয়ে কমপক্ষে ‘সি’ গ্রেড পেতে হবে। 

ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীকে চূড়ান্ত আবেদনকালে অবশ্যই ইংরেজি প্রশ্নপত্রের জন্য অতিরিক্ত ফরম পূরণ করতে হবে। এছাড়া ইউনিট/বিভাগ/ইনস্টিটিউট কর্তৃক আরোপিত শর্তও প্রযোজ্য হবে। এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের এক ঘন্টাব্যাপী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

পরীক্ষায় প্রতি ইউনিটে ৮০টি প্রশ্ন থাকবে। প্রতি চারটি ভুলের জন্য এক নম্বর কাটা যাবে। ভর্তি পরীক্ষায় পাশ নম্বর ৪০। অনলাইনে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী কোটায় ভর্তিচ্ছু প্রার্থীদের আবেদন করতে হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রযোজ্য শর্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট  http://admission.ru.ac.bd ও সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস’র (বিইউপি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৩ ও ১৪ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সম্প্রতি বিইউপি থেকে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৮ নভেম্বর থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাচ্ছে, চলবে ২২ নভেম্বর পর্যন্ত। আগামী ২৭ নভেম্বর যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। আগামী ১৩ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

একই দিনই বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরদিন ১৪ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সায়েন্স ও টেকনোলজি অনুষদের ভর্তি পরীক্ষা এবং বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

এ ভর্তি পরীক্ষা (লিখিত-এমসিকিউ) শুধুমাত্র ঢাকায় বিইউপির ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। আগামী ১৮ ডিসেম্বর ভর্তি পরীক্ষার মেরিট লিস্ট প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহবান করেছে কর্তৃপক্ষ। সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদসমূহে ১৬টি বিভাগে এক হাজার ৬৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

প্রথমবর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্স ভর্তি কমিটির সভাপতি এবং ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। আগামী ৪ ডিসেম্বর আবেদন শুরু হবে। এবার ভর্তি পরীক্ষার ফি যথাক্রমে ১১শ ও ১২শ টাকা।

নির্দিষ্ট সময়ের মধ্যে প্রাপ্ত বৈধ আবেদনপত্রের মধ্য থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজী-এ চার বিষয়ে প্রাপ্ত মোট গ্রেড পয়েন্টের ভিত্তিতে একটি মেধা তালিকা তৈরি করা হবে। প্রার্থী সংখ্যা বেশি হলে এ তালিকা থেকে ২০ হাজার জন প্রার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে। তবে ২০ হাজারতম প্রার্থী একাধিক হলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যথাক্রমে গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজীতে প্রাপ্ত থ্রেডের ভিত্তিতে ন্যূনতম সংখ্যক প্রার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে ।

ভর্তি সংক্রান্ত সময়সূচী:
আবেদনপত্র অনলাইনে পূরণ ও Submission শুরু: ৪ ডিসেম্বর (বুধবার) সকাল ১০টা
আবেদনপত্র অনলাইনে পূরণ ও Submission শেষ: ১৪ ডিসেম্বর (শনিবার) রাত ১১টা ৫৯ মিনিট 
টাকা জমা দেয়ার শেষ সময়: ১৫ ডিসেম্বর (রোববার) বিকাল ৫টা
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ: ৩০ ডিসেম্বর (সোমবার)

ভর্তি পরীক্ষার তারিখ ও সময়: ১১ জানুয়ারী (শনিবার) সকাল সাড়ে ৯টা হতে বেলা সাড়ে ১২টা পর্যন্ত। মুক্তহস্ত অংকন বেলা ১২টা ৪৫ মিনিট থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মেধাক্রমের তালিকা প্রকাশ, বিভাগ পছন্দ প্রদানের নির্দেশনা, ভর্তির নিয়মাবলী ও ভর্তির তারিখ ঘোষণা: ২৬ জানুয়ারি (রোববার)।

আর্কিটেকচারে ৫ বছর মেয়াদী এবং অন্যান্য সকল বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক ডিগ্রী প্রদান করা হয়। ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদন ফরম পূরণ ও ভর্তি পরীক্ষার ফি প্রদান করে Submit করতে হবে। এবার ইঞ্জিনিয়ারিং ও ইউআরপির ভর্তি পরীক্ষার ফি ১ হাজার ১০০ টাকা। আর ইঞ্জিনিয়ারিং, ইউআরপি ও আর্কিটেকচারের ফি ১ হাজার ২০০ টাকা।

২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা ও রসায়নে যে পাঠ্যসূচী ছিল প্রধানতঃ তার ওপর এবং Functional English-এর ওপর ভিত্তি করে ৩ ঘন্টাব্যাপী সর্বমোট ৫০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম বর্ষ বিএসসি. ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিমার্ক কোর্সের ভর্তি পরীক্ষা একই প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। বিআর্ক কোর্সে ভর্তিচ্ছু প্রার্থীদের এমসিকিউ পরীক্ষা ছাড়াও ১ ঘন্টার ১০০ নম্বরের মুক্তহস্ত অংকন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ভর্তি সংক্রান্ত সকল তথ্যাবলী admission.kuet.ac.bd ওয়েবসাইট ও বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে। 

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) প্রকৌশল গুচ্ছে থাকবে না বলে অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে কুয়েট এককভাবে ভর্তি পরীক্ষার ঘোষণা দেওয়ায় গুচ্ছ পদ্ধতিতে (চুয়েট, কুয়েট ও রুয়েট) ভর্তি পরীক্ষা নেয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে বলে রুয়েটের অ্যাকাডেমিক কাউন্সিলে আলোচনা হয়। 

অধিক সংখ্যক ভর্তিচ্ছুদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি এবং ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের ভোগান্তির কথা বিবেচনা করে কুয়েট ও চুয়েটের সঙ্গে আলোচনা চলমান রাখার বিষয়ে রুয়েটে সিদ্ধান্ত হয়েছে। তাছাড়া কোনো বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা না নেয়ার চূড়ান্ত ইচ্ছা ব্যক্ত করলে রুয়েট স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা গ্রহণ করবে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বতন্ত্রভাবে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা কেবল রাজশাহীতেই পরীক্ষা কেন্দ্র করার সিদ্ধান্ত নেওয়া হয়। 

গত ১৩ নভেম্বর রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এ বিষয়ে রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহমাদ চৌধুরী বলেন, কুয়েট বেরিয়ে যাওয়ায় প্রকৌশল গুচ্ছ আর থাকছে না। ফলে একক ভর্তি পরীক্ষা হলে শুধু রাজশাহীতেই ভর্তি পরীক্ষা নেবে রুয়েট।

উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন, আগামী ২৭ নভেম্বর অনুষ্ঠিতব্য অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় আমরা ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেব। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ভর্তি পরীক্ষার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। আগামী ২৬ নভেম্বরের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। তিনি সোমবার বলেন, ‘২৬ নভেম্বর অ্যাকাডেমিক কাউন্সিলের সভা হতে পারে। সেদিন এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়
২০২৪-২৫ শিক্ষাবর্ষে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির একাধিক সদস্য জানান, এবার যুক্ত হচ্ছে নতুন ইউনিট। এছাড়া সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সুযোগ না রাখার প্রস্তাব করেছে কমিটি। এ কমিটি  শিগগিরই ভর্তির নিয়মাবলি চূড়ান্ত করবে।   

জানা গেছে, গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার নেওয়ার প্রস্তুতি নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এর আওতায় আগের মতো লিখিত প্রশ্নপদ্ধতির সঙ্গে থাকছে নতুন করে বহুনির্বাচনী প্রশ্ন। তবে আগের মতো থাকবে না দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ। এক ইউনিটের পরীক্ষা হবে একই দিনে দুই বা ততোধিক শিফটে। ইতোমধ্যে এসব বিষয়ে সুপারিশ এবং প্রস্তাব করেছেন কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্যরা।

ভর্তি পরীক্ষার সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, গুচ্ছে থাকছি না আমরা এটি শতভাগ নিশ্চিত। তবে সেকেন্ড টাইম, ভর্তি পদ্ধতি, প্রশ্ন পদ্ধতিসহ যাবতীয় সিদ্ধান্ত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় চূড়ান্ত করা হবে।

ভর্তি কমিটির সূত্রে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবারের ভর্তি পরীক্ষায় নতুন করে ‘ই’ ইউনিট যুক্ত হয়ে ইউনিট সংখ্যা হবে পাঁচটি। যথারীতি ‘এ’ ইউনিটে বিজ্ঞান অনুষদ, ‘বি’ ইউনিটে কলা অনুষদ, ‘সি’ ইউনিটে ব্যবসায় শিক্ষা অনুষদ,‘ডি’ ইউনিটে সামাজিক বিজ্ঞান অনুষদ এবং ‘ই’ ইউনিটে চারুকলা অনুষদের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিতে পারবেন। এর মধ্যে ‘ডি’ ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবেন সব বিভাগের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

জানা যায়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এবারের ভর্তি পরীক্ষা হবে দুই বা ততোধিক শিফটে। এর মধ্যে ব্যবসায় শিক্ষা ও কলা অনুষদের ভর্তি পরীক্ষা হতে পারে সকাল-বিকাল এ দুই শিফটে এবং বিজ্ঞান অনুষদে ভর্তি পরীক্ষা হতে পারে সকাল-দুপুর-বিকাল তিন শিফটে।

৩১ জানুয়ারি (শুক্রবার) শুরু হয়ে পরীক্ষা শেষ হবে ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার)। সম্ভাব্য সময়সূচি অনুযায়ী ৩১ জানুয়ারি ‘সি’ ইউনিট, ‘৭’ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট, ১৪ ফেব্রুয়ারি ‘ই’ ইউনিট, ২২ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিট এবং ২৮ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিটের মধ্য দিয়ে শেষ হতে পারে এবারের ভর্তি পরীক্ষা।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন বলেন, গুচ্ছে থাকছি না এটা নিশ্চিত। সেকেন্ড টাইমে না থাকার বিষয়ে ভর্তি কমিটি প্রস্তাবনা দিয়েছে। গত ২-৩ বছর যেহেতু আমরা নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিইনি, এজন্য একটু সময় লাগছে। আশা করি, শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, আগামী ৩১ জানুয়ারি আমাদের ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ভর্তি পরীক্ষার সবকিছু যেহেতু আইটি দপ্তর করবে, এজন্য একটু গুছিয়ে নিচ্ছে তারা। তবে এ সপ্তাহে ভর্তি কমিটির সভায় সবকিছু জানিয়ে দেওয়া হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তি পরীক্ষার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয় ভর্তিসংশ্লিষ্ট একটি সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, চবির ভর্তি পরীক্ষার বিষয়ে এখনো কোনও আলোচনা হয়নি। সে কারণে ভর্তি পরীক্ষা কবে হতে পারে, তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে কয়েকদিনের মধ্যে নীতি নির্ধারকদের একটি সভা আছে। সেখানে ভর্তি পরীক্ষার বিষয়ে আলোচনা হতে পারে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা কমিটির প্রথম ও প্রাথমিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় ভর্তি সম্পর্কিত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন একাধিক সূত্র। তবে চলতি মাসের শেষে সপ্তাহে পরবর্তী সভায় ভর্তি পরীক্ষার দিনক্ষণ নিয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান বলেন, ভর্তি কমিটির প্রাথমিক সভা হয়েছে। কিন্তু সভায় ভর্তি পরীক্ষা কবে, কীভাবে নেওয়া হবে এসব বিষয়ে বড় কোনো সিদ্ধান্ত হয়নি। তবে আগামী ২৪ নভেম্বর আবার ভর্তি কমিটির সভা ডাকা হয়েছে। আশা করা যায়, সেই সভায় কিছু একটা সিদ্ধান্ত আসবে।

ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, এটি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি কমিটির প্রথম সভা ছিল। প্রতিবারেই এরকম সভা হয়। সেখানে ভর্তি কমিটির সদস্যরা তাদের নতুন পরিকল্পনা বা বিভিন্ন প্রস্তাবনা পেশ করে থাকেন। আজকের সভায়ও সেরকম আলোচনা হয়েছে তবে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে পরবর্তী সভায় ভর্তি পরীক্ষা সম্পর্কিত কিছু কনক্রিট সিদ্ধান্ত আসতে পারে।

মেরিটাইম ইউনিভার্সিটি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তির পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গত ৭ নভেম্বর বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিভিন্ন অনুষদে ভর্তি পরীক্ষার জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ ও ২১ ডিসেম্বর। ১০ নভেম্বর শুরু হওয়া আবেদন শেষ হবে ১ ডিসেম্বর। এবারও সেকেন্ড টাইম ও নেগেটিভ মার্কিং রাখা হয়েছে। 

পরীক্ষা অনুষ্ঠিত হবে শুধুমাত্র নৈর্ব্যত্তিক পদ্ধতিতে। ভর্তি প্রক্রিয়া শেষে ক্লাস শুরুর সম্ভব্য তারিখ ২০২৫ সালের এপ্রিল মাসে। বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের অধীনে পাঁচটি বিভাগে ২০০ আসনের জন্য এই ভর্তি পরীক্ষা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আগ্রহীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। 

আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা। ২০২১ অথবা ২০২২ সালে মাধ্যমিক/সমমানের পরীক্ষায় এবং ২০২৩ অথবা ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কেবল সে সকল শিক্ষার্থী নির্ধারিত ফরমে অনলাইনে আবেদন করতে পারবেন। 

২৪ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ
২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছ প্রক্রিয়া থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালের (শাবিপ্রবি) শিক্ষার্থীরাও থেকে বেরিয়ে স্বতন্ত্রভাবে বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষার দাবি জানিয়েছেন।

আরও অন্তত তিন থেকে চারটি বিশ্ববিদ্যালয় বেরিয়ে যেতে পারে বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। ফলে ২৪ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ থাকছে কিনা, সে বিষয়ে সংশয় দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে এখনও দ্বিধায় রয়েছেন অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে সদ্য নিয়োগ পাওয়া উপাচার্যরা।

আরো পড়ুন: চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করে প্রজ্ঞাপন জারি

সূত্র জানায়, গুচ্ছের ২৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাত্র একটিতে আগের সরকারের আমলে নিয়োগ পাওয়া উপাচার্য রয়েছেন। বাকি সবাই নতুন হওয়ায় গুচ্ছ ভর্তি পরীক্ষার বিষয়ে খুব বেশি ধারণা নেই। এরই মধ্যে নতুন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়েও আলোচনা শুরু হয়েছে।

যদিও গুচ্ছের বিষয়ে এখনও কোনও সভায় বসেনি কর্তৃপক্ষ। ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সম্প্রতি কয়েকজন উপাচার্য ছাড়াও ২৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সঙ্গে যুক্ত কয়েকজন শিক্ষক-কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে দ্যা ডেইলি ক্যাম্পাসের। তারা প্রায় সবাই গুচ্ছের বিষয়ে বিস্তারিত জানেন না বলে জানিয়েছেন। 

এরইমধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরবর্তী ভর্তি কার্যক্রম থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় গুচ্ছে ভাঙনের শঙ্কা জোরালো হয়েছে। একজন উপাচার্য নাম প্রকাশ না করার শর্তে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, অন্তত তিন-চারটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে যেতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। তাঁর ভাষ্য, ‘আমাদের অধিকাংশ উপাচার্য নতুন। ফলে গুচ্ছ নিয়ে তেমন ধারণা নেই সবার। এতে কিছুটা জটিলতা আছে। তবে বিষয়গুলো নিয়ে বিচ্ছিন্নভাবে আলোচনা চলছে।’

গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে যেতে নীতিগতভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন একমত বলে জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। গত ১০ নভেম্বর তিনি এসব কথা বলেন। উপাচার্য বলেন, ‘গুচ্ছ থেকে বেরিয়ে যেতে আমরা নীতিগতভাবে একমত। গুচ্ছ ভর্তি সিস্টেম লম্বা প্রসেস। ফলে সময়মতো ভর্তি করানো সম্ভব হচ্ছে না। এতে করে সেশনজট সমস্যার তৈরি হচ্ছে।’

৯ বিশ্ববিদ্যালয়ের কৃষি গুচ্ছ
কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) বা স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষার মেধা তালিকায় স্থানপ্রাপ্ত প্রার্থীদের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। তবে পরবর্তী শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিষয়ে এখনও কিছু জানায়নি কর্তৃপক্ষ। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক ও শিক্ষার্থীরা কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। 

বিশ্ববিদ্যালয়ের ডিন পরিষদও গুচ্ছ থেকে বেরিয়ে আসতে চায়। ফলে কৃষি গুচ্ছ থাকা নিয়ে সংশয় দেখা দিয়েছে।  এরই মধ্যে পরিষদ এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন আহবায়ক অধ্যাপক মো. গোলাম রাব্বানী। তিনি বলেন, তারা আলাদা ভর্তি পরীক্ষা চালু করবেন। শিক্ষাবিষয়ক পরিষদ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

২০২৫ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি, দেখে নিন বিস্তারিত তথ্য

২০২৫ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি, দেখে নিন বিস্তারিত তথ্য

 আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪, ১৮: ৩৮  প্র আ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নতুন বছরের প্রথম দিন থেকে অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের সুযোগ ২১ দিন। আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তিসম্পর্কিত ওয়েবসাইট ju–admission.org তে প্রকাশিত নিয়মাবলি অনুসরণ করে সংশ্লিষ্ট ইউনিটে অনলাইনে আবেদন করতে হবে। ইউনিট অনুসারে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে।

ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ

আগামী ৯ থেকে ১৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের মধ্যে (শুক্র ও শনিবার ব্যতীত) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চূড়ান্ত তারিখ ও সময়সূচি পরে ওয়েবসাইট ও দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

আবেদনের সময়সীমা

আগামী ১ জানুয়ারি ২০২৫ সকাল ১০টা ৩০ মিনিট থেকে ২১ জানুয়ারি ২০২৫ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদন ফি

অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করে আবেদন ফি প্রদান করতে হবে।

  • A, B, C ও D ইউনিটের প্রতিটির জন্য ৯০০ টাকা।

  • E ইউনিটের জন্য ৭৫০ টাকা।

  • C1, F, G ও H ইউনিটের প্রতিটির জন্য ৬০০ টাকা।

  • I ইউনিটের জন্য ৫০০ টাকা।

আবেদন ফির সঙ্গে ১ দশমিক ২ শতাংশ সার্ভিস চার্জ আবেদনকারীকে প্রদান করতে হবে (সব ইউনিটের ক্ষেত্রে প্রযোজ্য)।

ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ

৯ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে (শুক্র ও শনিবার ব্যতীত) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চূড়ান্ত তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে ju-admission.org ওয়েবসাইট ও দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। পরীক্ষার আগে বিস্তারিত তথ্য ও সিটপ্ল্যান ju-admission.org ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদনের যোগ্যতা

১. বিভিন্ন ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগ বা ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ন্যূনতম যোগ্যতা-

ক. ২০২১ সাল ও তার পরবর্তী বছরে মাধ্যমিক বা সমমানের পরীক্ষা এবং ২০২০ ও ২০২৪ সালের উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

খ. মাধ্যমিক বা সমমান ও উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষার চতুর্থ বিষয়সহ মোট জিপিএ গণনা করা হবে।

গ.

  • A ইউনিট (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ) ও H ইউনিট (ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি, আইআইটি): মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় মোট জিপিএ ৮.৫০ ও পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।

  • B ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ), C ইউনিট (কলা ও মানবিকী অনুষদ), E ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ), F ইউনিট (আইন অনুষদ) ও I ইউনিট (তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট); মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখার জন্য মোট জিপিএ ৮.০০, মানবিক/ব্যবসায় শিক্ষা/অন্য শাখার জন্য মোট জিপিএ ৭.৫০ ও উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।

  • C1 ইউনিট (কলা ও মানবিকী অনুষদ: নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ): মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় মোট জিপিএ ৭.০০ (পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০) থাকতে হবে।

  • D ইউনিট (জীববিজ্ঞান অনুষদ): মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় মোট জিপিএ ৯.০০ ও পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।

  • G ইউনিট (ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আইবিএ-জেইউ): মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখার জন্য মোট জিপিএ ৮.৫০ (পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.২৫), মানবিক/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখার জন্য মোট জিপিএ ৮.০০ (পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০) থাকতে হবে।ঘ. জিসিই ২০১৯ সাল থেকে তৎপরবর্তী সাল পর্যন্ত O লেভেল পরীক্ষায় অন্তত পাঁচটি বিষয়ে এবং ২০২০ অথবা ২০২৪ সালের A লেভেল পরীক্ষায় অন্তত দুটি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীর O লেভেল ও A লেভেলের মোট সাতটি বিষয়ের মধ্যে চারটি বিষয়ে কমপক্ষে B গ্রেড বা সমমান ও তিনটি বিষয়ে কমপক্ষে C গ্রেড বা সমমান থাকতে হবে।

    ঙ. A লেভেল শিক্ষার্থীদের জন্য-

    A ইউনিটের ক্ষেত্রে: পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিতে পৃথকভাবে ন্যূনতম B গ্রেড বা সমমান থাকতে হবে। B ও F ইউনিটের ক্ষেত্রে: বাংলা অথবা ইংরেজিতে পৃথকভাবে ন্যূনতম B গ্রেড বা সমমান থাকতে হবে। D ইউনিটের ক্ষেত্রে: পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিদ্যায় পৃথকভাবে ন্যূনতম B গ্রেড বা সমমান থাকতে হবে।

    চ. প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থী যেকোনো ইউনিটে আবেদন করতে পারবেন।

  • ভর্তি পরীক্ষার নম্বরপদ্ধতি

    ক. MCQ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। Optical Mark Reader (OMR) পদ্ধতিতে উত্তরপত্র মূল্যায়ন করা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২০ (শূন্য দশমিক দুই শূন্য) নম্বর কাটা যাবে।

    খ. ভর্তি পরীক্ষার নম্বর ও সময়: সব ইউনিটে ৮০ নম্বরের MCQ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় ৫৫ মিনিট। তবে OMR পূরণের জন্য আলাদাভাবে পাঁচ মিনিট সময় দেওয়া হবে।

    গ. ভর্তি পরীক্ষা শেষ হওয়ার সর্বোচ্চ সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট ইউনিট অফিস ফল প্রকাশ করবে। ভর্তি পরীক্ষার ফল ওয়েবসাইটে ju-admission.org ও ইউনিট অফিসের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। সংবাদপত্রে ফল প্রকাশ করা হবে না।

    ঘ. সব ইউনিটের জন্য MCQ পরীক্ষার পাস নম্বর ন্যূনতম ৩৩ শতাংশ।

    ঙ. ভর্তি পরীক্ষার উত্তরপত্রে (OMR শিট) ভর্তি পরীক্ষার রোল নম্বর ও অন্য ঘরে ইংরেজিতে লিখতে হবে এবং সে অনুযায়ী বৃত্ত ভরাট করতে হবে। OMR শিটের (উত্তরপত্র) নিচে নির্ধারিত স্থানে নির্দেশনা মোতাবেক একটি বাংলা ও একটি ইংরেজি বাক্য লিখতে হবে।

    চ. পরীক্ষার প্রশ্নপত্র ইংরেজিতে চাইলে আবেদনকারীকে আবেদনের সময় প্রশ্নপত্রের ভাষা ‘ইংরেজি’ নির্বাচন করতে হবে এবং তাঁদের পরীক্ষা ইউনিট কর্তৃক নির্ধারিত সময় ও স্থানে অনুষ্ঠিত হবে।

    ছ. প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার জন্য বিশেষ সাহায্য প্রয়োজন হলে সংশ্লিষ্ট ইউনিটপ্রধান বরাবর সাদা কাগজে আবেদন করে সম্মতি নিতে হবে। প্রতিবন্ধী শিক্ষার্থীর শ্রুতলেখকের শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ এসএসসি বা সমমান।

  • বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন

    ক. A ইউনিট (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ): বাংলা ৪, ইংরেজি ৪, গণিত ২৪, পদার্থবিজ্ঞান ২৪ ও রসায়ন ২৪ নম্বর।

    খ. B ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ): বাংলা ২০, ইংরেজি ২০, সাধারণ গণিত ২০, সাধারণ জ্ঞান ১৫ ও যৌক্তিক বিশ্লেষণ ৫ নম্বর।

    গ. C ইউনিট (কলা ও মানবিকী অনুষদ): বাংলা ১৫, ইংরেজি ১৫, সাধারণ জ্ঞান ও বিভাগ–সংশ্লিষ্ট অন্যান্য বিষয় ৫০ নম্বর।

    ঘ. C1 ইউনিট (কলা ও মানবিকী অনুষদ: নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ): বাংলা ১০, ইংরেজি ১০, সাধারণ জ্ঞান ২০ ও বিভাগ–সংশ্লিষ্ট অন্যান্য বিষয় ৪০ নম্বর।

    ঙ. D ইউনিট (জীববিজ্ঞান অনুষদ): বাংলা ৪, ইংরেজি ৪, বুদ্ধিমত্তা ৪, রসায়ন ২৪ ও জীববিজ্ঞান-৪৪ (উদ্ভিদবিজ্ঞান ২২, প্রাণিবিদ্যা-২২) নম্বর।

    চ. E ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ): ব্যবসায় শিক্ষা শাখা: বাংলা ২০, ইংরেজি ২০, হিসাববিজ্ঞান ২০ ও ব্যবস্থাপনা ২০ নম্বর।

    বিজ্ঞান/মানবিক/সমমান শাখা: বাংলা ২০, ইংরেজি ২০, গণিত ও Analytical Ability ২০, বিজনেস–সম্পর্কিত সাধারণ জ্ঞান ২০ নম্বর।

    ছ. F ইউনিট (আইন অনুষদ): বাংলা ২৫, ইংরেজি ২৫, সাম্প্রতিক বিষয় ও বুদ্ধিমত্তা ৩০ নম্বর।

    জ. G ইউনিট (ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আইবিএ-জেইউ): বাংলা ৫, ইংরেজি ৩০, Mathematical aptitude and IQ ৩০, সাম্প্রতিক ও বিশ্লেষণমূলক বিষয় ১৫ নম্বর। ভর্তি পরীক্ষায় বাংলা অংশ ব্যতীত সম্পূর্ণ প্রশ্নপত্র ইংরেজিতে প্রণীত হবে।

    ঝ. H ইউনিট (ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি, আইআইটি): বাংলা ৫, ইংরেজি ৫, গণিত ২৫, পদার্থবিজ্ঞান ২৫ ও আইসিটি ২০ নম্বর।

    ঞ. I ইউনিট (তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট):

    বাংলা ১৫, ইংরেজি ১৫, সাধারণ জ্ঞান ও বিভাগ–সংশ্লিষ্ট অন্যান্য বিষয় ৫০ নম্বর।