Showing posts with label জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি. Show all posts
Showing posts with label জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি. Show all posts

Friday, March 7, 2025

   জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাব্জেক্ট চয়েস, মেরিট-ওয়েটিং লিস্ট প্রকাশ এবং ভর্তি কার্যক্রম সংক্রান্ত বিজ্ঞপ্তি (২০২৪-২৫)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাব্জেক্ট চয়েস, মেরিট-ওয়েটিং লিস্ট প্রকাশ এবং ভর্তি কার্যক্রম সংক্রান্ত বিজ্ঞপ্তি (২০২৪-২৫)

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাব্জেক্ট চয়েস, মেরিট-ওয়েটিং লিস্ট প্রকাশ এবং ভর্তি কার্যক্রম সংক্রান্ত বিজ্ঞপ্তি (২০২৪-২৫)




Sunday, February 16, 2025

Friday, February 14, 2025

২০২৫ জাবি D ইউনিটের ফলাফল প্রকাশিত

২০২৫ জাবি D ইউনিটের ফলাফল প্রকাশিত

 

২০২৫ জাবি D ইউনিটের ফলাফল।

পাশ করেছেন ১৭৬৬৪ (ছাত্রী) এবং ১৪০০৪ জন (ছাত্র)। ছাত্রীদের প্রতি শিফট থেকে ৩১ জন করে নেয়া হবে। ছাত্রদের ৩৯ জন করে তিন শিফট ও এক শিফট থেকে ৩৮ জন।

৪০+ OMR বাতিল হয়েছে বিভিন্ন কারণে।


Tuesday, February 11, 2025

১০ ফেব্রুয়ারি ২০২৫ জাবি ডি ইউনিটের ২য় দিনের  ৫ শিফটের ভর্তি পরীক্ষা সমাপ্ত

১০ ফেব্রুয়ারি ২০২৫ জাবি ডি ইউনিটের ২য় দিনের ৫ শিফটের ভর্তি পরীক্ষা সমাপ্ত

শেষ হলো জাবি ডি ইউনিটের ২য় দিনের (ছেলেদের) ৫ শিফটের ভর্তি পরীক্ষা। পরীক্ষা শেষে কারো মুখে হাসি, কারো মন খারাপ। ভালো মেধা থাকা সত্বেও অনেকের জাবিতে চান্স হবে না, এটাই সত্য। কেননা, আসন কম প্রতিযোগিতা অনেক বেশি। এবার জীববিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটে মোট ৩০০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৮৬ হাজার ৭৬৮ জন। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ২৮৯ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত

 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) স্নাতক সম্মান প্রথম বর্ষের (২০২৪-২৫ শিক্ষা বর্ষ) ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত জাবিতে ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ বুধবার (২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়টির ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা এ তথ্যটি নিশ্চিত করেন। ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী একাডেমিক ছুটির দিন ব্যতীত ৯ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা শুরু হয়ে ১৭ ফেব্রুয়ারি শেষ হবে।
চূড়ান্ত সময়সূচি অনুযায়ী ৯ ফেব্রুয়ারি রবিবার পাঁচ শিফটে ‘ডি' (জীববিজ্ঞান অনুষদ) ইউনিটে আবেদনকারী মেয়ে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ১০ তারিখ সোমবার একই ইউনিটের ছেলে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা প্রথম চার শিফটে অনুষ্ঠিত হবে। এছাড়া একই তারিখে ৫ম শিফটে আইবিএ-জেইউ-এর ( ছেলে-মেয়ে উভয়) ভর্তি পরীক্ষাও অনুষ্ঠিত হবে।
আগামী ১১ ফেব্রুয়ারি প্রথম দুই শিফটে ‘ই’ ইউনিটের অন্তর্ভুক্ত বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফটে মেয়ে শিক্ষার্থীদের এবং দ্বিতীয় শিফটে ছেলে শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। একইদিন ৩য় শিফট থেকে ৫ম শিফট পর্যন্ত ‘এ’ ইউনিটে (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) আবেদনকারী নারী শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়াও বুধবার (১২ ফেব্রুয়ারি) পাঁচ শিফটে ‘এ’ ইউনিটে (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) আবেদনকারী ছেলে শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে; এবং বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ছয় শিফটে ‘সি’ ইউনিটের অন্তর্ভুক্ত কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম তিন শিফটে মেয়েদের এবং পরবর্তী তিন শিফটে ছেলে শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার শেষ দিন সোমবার (১৭ ফেব্রুয়ারি) ১ম শিফটে 'সি১' ইউনিটের অন্তর্ভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের (ছেলে-মেয়ে উভয়) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরের তিন শিফটে 'বি' ইউনিটের অন্তর্ভুক্ত সমাজবিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ২ শিফটে মেয়েদের এবং তৃতীয় শিফটে ছেলেদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়া সি১ ইউনিটের অন্তর্ভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের লিখিত পরীক্ষায় (MCQ) উত্তীর্ণ শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ২৩ ফেব্রুয়ারি (রবিবার) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে উপস্থিত থাকতে হবে এবং চারুকলা বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা ২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, জাবিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় সর্বমোট ২ লাখ ৬২ হাজার ৪৯০ জন শিক্ষার্থী আবেদন করেছে। প্রতিটি আসনের বিপরীতে প্রায় ১৪৫ জন ভর্তি পরীক্ষায় বসবে।
২০২৫ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বেন ১৪৫ জন শিক্ষার্থী

২০২৫ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বেন ১৪৫ জন শিক্ষার্থী

 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ১ হাজার ৮১৪টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২ লাখ ৬২ হাজার ৪৫০ জন শিক্ষার্থী। এতে প্রতিটি আসনের জন্য লড়বেন ১৪৫ শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যসচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা তথ্যটি নিশ্চিত করেন।
এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি আবেদন পড়েছে ‘ডি’ ইউনিটে। ‘ডি’ ইউনিটের অন্তর্ভুক্ত জীববিজ্ঞান অনুষদে ৩১০টি আসনের বিপরীতে ৮৬ হাজার ৭৫৫ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে ৪৭ হাজার ৬৯১ জন নারী শিক্ষার্থী ও ৩৯ হাজার ৬৪ জন ছেলে শিক্ষার্থী। এই ইউনিটে প্রতি আসনের জন্য প্রায় ২৮০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় বসবেন।
সবচেয়ে কম আবেদন পড়েছে সি১ ইউনিটের অন্তর্ভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগে। সি১ ইউনিটে মোট ৬৪টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৫ হাজার ৫০৪টি, যেখানে আসন প্রতি লড়বেন ৮৬ জন শিক্ষার্থী।
‘এ’ ইউনিটের অন্তর্ভুক্ত গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি (আইআইটি)। এই ইউনিটে ৪২৬টি আসনের বিপরীতে ৭৩ হাজার ১৬১ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে ছেলে শিক্ষার্থী ৪৬ হাজার ৮৩৩ জন এবং নারী শিক্ষার্থী ২৬ হাজার ৩২৮ জন আবেদন করেছেন। এই ইউনিটে আসন প্রতি লড়বেন প্রায় ১৭২ জন শিক্ষার্থী।
‘বি’ ইউনিটের অন্তর্ভুক্ত সমাজবিজ্ঞান অনুষদে ৩২৬টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২৩ হাজার ৭৬৯ জন শিক্ষার্থী। এর মধ্যে ছেলে শিক্ষার্থী ১০ হাজার ৮৫৮ জন, নারী শিক্ষার্থী ১২ হাজার ৯১৯ জন। এই ইউনিটে আসন প্রতি প্রায় ৭৩ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় বসবেন।
‘সি’ ইউনিটের অন্তর্ভুক্ত কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটে ৪৩৮টি আসনের বিপরীতে নারী শিক্ষার্থী আবেদন করেছেন ২৯ হাজার ৩৫৫ জন ও ছেলে শিক্ষার্থী আবেদন করেছেন ২৪ হাজার ৩৮ জন। এই ইউনিটে আসন প্রতি লড়বেন জন ১২২ শিক্ষার্থী
‘ই’ ইউনিটে (বিজনেস স্টাডিজ অনুষদ) ২০০টি আসনের বিপরীতে মোট আবেদনের সংখ্যা ১৫ হাজার ১৮১টি। প্রতি আসনে লড়বেন ৭৬ জন শিক্ষার্থী।
আইবিএ-জেইউ ইনস্টিটিউটে ৫০টি আসনের বিপরীতে ৪ হাজার ৬৮৭ শিক্ষার্থী আবেদন করেছেন। এই ইউনিটে প্রতি আসনে প্রার্থী ৯৪ জন।
ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, সব ইউনিটের ভর্তি পরীক্ষা ৮০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় ৫৫ মিনিট। তবে ওএমআর পূরণের জন্য আলাদাভাবে ৫ মিনিট সময় দেওয়া হবে।
এ ছাড়া ‘সি১’ ইউনিটভুক্ত বিভাগের শিক্ষার্থীদের এমসিকিউ পরীক্ষার পাশাপাশি ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ২০ নম্বরের ব্যবহারিক পরীক্ষায় ন্যূনতম ৪০ শতাংশ নম্বর পেতে হবে।
৯ ফেব্রুয়ারি ২০২৫ জাবি  ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের "D" ইউনিটে ১ টি আসনের জন্য লড়বে ৩০৮ জন মেয়ে শিক্ষার্থী।

৯ ফেব্রুয়ারি ২০২৫ জাবি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের "D" ইউনিটে ১ টি আসনের জন্য লড়বে ৩০৮ জন মেয়ে শিক্ষার্থী।

 জাবি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের "D" ইউনিটে ১ টি আসনের জন্য লড়বে ৩০৮ জন মেয়ে শিক্ষার্থী। ৩০৭ জন মেয়েকে পিছনে ফেলে ১ জন মেয়ে শিক্ষার্থী চান্স পাবে জাবি "D" তে

৭০ এর দশকের প্রথমদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে

৭০ এর দশকের প্রথমদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে

 ৭০ এর দশকের প্রথমদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ( তৎকালীন জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়) ভর্তি পরীক্ষার মাধ্যমে চান্স পেলে এভাবেই বাসায় পত্র পাঠিয়ে জানানো হতো সে কোন কোন সাবজেক্টে ভর্তি হতে পারবে!

এডমিশন অফার লেটারটি ২য়/৩য় ব্যাচের।
Abu Rahad



Tuesday, February 4, 2025

২০২৫ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ

২০২৫ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ জানা গেছে। পরীক্ষা শুরু হবে ৯ ফেব্রুয়ারি। বিভিন্ন ইউনিটের পরীক্ষা চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অনলাইন আবেদন ১ জানুয়ারি থেকে শুরু হবে। আবেদন চলবে ২১ জানুয়ারি পর্যন্ত। 

গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ ‘এ’ ইউনিটের অন্তর্ভুক্ত বিষয় গুলো হলো:

গণিত, স্ট্যাটিস্টিকস অ্যান্ড ডাটা সায়েন্স, রসায়ন, পদার্থবিজ্ঞান, ভূতাত্ত্বিক বিজ্ঞান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, পরিবেশ বিজ্ঞান, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি।

সমাজ বিজ্ঞান অনুষদের জন্য ‘বি’ ইউনিটে অন্তর্ভুক্ত বিষয়গুলো গুলো হলো:

অর্থনীতি, ভূগোল ও পরিবেশ, সরকার ও রাজনীতি, নৃবিজ্ঞান, নগর ও অঞ্চল পরিকল্পনা, লোক প্রশাসন।

সি’ ইউনিটে থাকছে কলা ও মানবিকী অনুষদ। এই অনুষদের অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো: বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, প্রত্নতত্ত্ব, আন্তর্জাতিক সম্পর্ক, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ।


এ ছাড়া নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকরা বিভাগে আলাদা ভাবে পরীক্ষা নেয়া হবে।