Showing posts with label বিএসসি নার্সিং ভর্তি. Show all posts
Showing posts with label বিএসসি নার্সিং ভর্তি. Show all posts

Sunday, February 16, 2025

Friday, February 14, 2025

নার্সিং এর আবেদন, চলবে ১২ মার্চ পর্যন্ত; ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল ২০২৫

নার্সিং এর আবেদন, চলবে ১২ মার্চ পর্যন্ত; ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল ২০২৫

বিএসসি নার্সিং-এ সরকারিতে মোট আসন ১৬০০টি; এর মধ্যে ছেলেদের জন্য বরাদ্দ ১৬০টি, এবং মেয়েদের জন্য বরাদ্দ ১৪৪০টি !

আজ থেকে শুরু হয়েছে নার্সিং এর আবেদন, চলবে ১২ মার্চ পর্যন্ত; ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল; আবেদন ফি ৭০০ টাকা (বিএসসি নার্সিং), ৫০০ টাকা (ডিপ্লোমা নার্সিং/ডিপ্লোমা মিডওয়াইফারি)

নার্সিং পেশায় নিজেকে নিয়োজিত করতে প্রথম ধাপটিই হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। বলছি, বিএসসি ইন নার্সিং ভর্তি পরীক্ষার কথা।

বিএসসি ইন নার্সিং ভর্তি পরীক্ষায়

বাংলা- ২০ নম্বর

ইংরেজিতে- ২০ নম্বর

গণিত- ১০ নম্বর

বিজ্ঞান- ৪০ নম্বর(জীববিজ্ঞান, পদার্থবিদ্যা, রসায়ন) ও

সাধারণ জ্ঞানে~ ১০ নম্বর অর্থাৎ মোট ১০০ নম্বরের MCQ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

অবশ্যই মনে রাখবে, বিএসসি ইন নার্সিং ভর্তি পরীক্ষায় বিজ্ঞান বিষয় অর্থাৎ জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়ন এই তিন বিষয় থেকে প্রশ্ন হবে।