Showing posts with label খবর. Show all posts
Showing posts with label খবর. Show all posts

Thursday, November 13, 2025

২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫৮.৮৩ শতাংশ

২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫৮.৮৩ শতাংশ

২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ ১৬ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার সকালে দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র বা শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়।



দেশের ৯টি সাধারণ ও কারিগরি এবং মাদ্রাসা বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩। ২০২৪ সালে পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮। সেই হিসাবে এবার পাসের হার কমেছে ১৮ দশমিক ৯৫ শতাংশ।

এদিক এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেখা গেছে, এবার পাসের হারে সবচেয়ে এগিয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৬১। অন্য বোর্ডগুলোর মধ্যে

ঢাকা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ৬২,

কুমিল্লা বোর্ডে ৪৮ দশমিক ৮৬,

রাজশাহীতে ৫৯ দশমিক ৪০,

যশোর ৫০ দশমিক ২০,

চট্টগ্রামে ৫২ দশমিক ৫৭,

বরিশালে ৬২ দশমিক ৫৭,

সিলেটে ৫১ দশমিক ৮৬,

দিনাজপুরে ৫৭ দশমিক ৪৯,

ময়মনসিংহে ৫১ দশমিক ৫৪ এবং

কারিগরি শিক্ষা বোর্ডে ৬২ দশমিক ৬৭ শতাংশ।

এদিকে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। এবার জিপিএ–৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন। গত বছর, অর্থাৎ ২০২৪ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন। সেই হিসাবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৭৬ হাজার ৮১৪ জন।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত ২৬ জুন। লিখিত পরীক্ষা ১৯ আগস্ট শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীন ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

 

Tuesday, February 11, 2025

২০২৫ সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য একক ভর্তি পরীক্ষার সুপারিশ - অন্তর্বতী সরকার

২০২৫ সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য একক ভর্তি পরীক্ষার সুপারিশ - অন্তর্বতী সরকার

 সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জন্য একক ভর্তি পরীক্ষার সুপারিশ করেছে অন্তর্বর্তী সরকারের গঠিত অর্থনৈতিক সংস্কার বিষয়ক টাস্কফোর্স। কার্যকর হলে কোন পদ্ধতিতে পরীক্ষা হবে তারও প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে।

অন্তর্বর্তী সরকারের গঠিত অর্থনৈতিক সংস্কার বিষয়ক টাস্কফোর্স প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে । গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে 'অর্থনীতির পুনর্কৌশলীকরণ এবং ন্যায়সঙ্গত ও টেকসই উন্নয়নের জন্য সম্পদ সহজলভ্য করণ' শীর্ষক প্রতিবেদনটি হস্তান্তর করেন।
প্রতিবেদনে বলা হয়েছে, সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জন্য একক ভর্তি পরীক্ষার সুপারিশ করা হয়েছে। এই পরীক্ষার প্রণালী তৈরি করা হবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি এসএটি ও জিআরই ওপর ভিত্তি করে।
আরও বলা হয়েছে, দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করা উচিৎ। এমন সুপারিশই করেছে অন্তর্বর্তী সরকারের গঠিত অর্থনৈতিক সংস্কার বিষয়ক টাস্কফোর্স।
টাস্কফোর্স গুরুত্ব দিয়ে বলেছে, বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা অপরিহার্য। এজন্য শিক্ষা ব্যবস্থা, তার মান, অবকাঠামো ও সমতা প্রতিষ্ঠার ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে সরকারি, বেসরকারি খাত ও এনজিওগুলোর সমন্বিত প্রচেষ্টা দরকার।
কৃষি গুচ্ছ পরীক্ষা ২০২৪-২৫

কৃষি গুচ্ছ পরীক্ষা ২০২৪-২৫

 


কৃষি গুচ্ছ পরীক্ষা ২০২৪-২৫

আবেদন শুরু ১৫ ফেব্রুয়ারী

আবেদন ফি ১২০০ টাকা

পরীক্ষা ১২ এপ্রিল

Mark's Distribution (100 mark)

English: 10

Zoology: 15

Botany: 15

Physics: 20

Chemistry: 20

Mathematics: 20

Total Seat 3555

বিস্তারিত ভর্তি বিজ্ঞপ্তি ফেব্রুয়ারীতে দিবে।

কৃষি গুচ্ছের জিপিএ'র ৫০ মার্কস যেভাবে কাউন্ট করতে হবে

এসএসসির ক্ষেত্রে - (প্রাপ্ত মোট নম্বর÷১০৫০)×২৫

এইচএসসির ক্ষেত্রে - (প্রাপ্ত মোট নম্বর÷১১০০)×২৫

নোট : কারো জিপিএ মার্ক ৫০ এ ৫০ হয়না,,কম থাকে

বিঃদ্রঃ

SSC Total Mark

শারীরিক শিক্ষা, ক্যারিয়ার শিক্ষা, অপশনাল সাবজেক্ট বাদে ১০৫০ মার্ক এ

HSC Total Mark

অপশনাল সাবজেক্ট বাদে ১১০০ মার্ক এ।

Tuesday, February 4, 2025

২০২৪ সালের এইচএসসি ও সমমানে পাসের হার ৭৭.৭৮ শতাংশ

২০২৪ সালের এইচএসসি ও সমমানে পাসের হার ৭৭.৭৮ শতাংশ



১৫ অক্টোবর ২০২৪ তারিখ মঙ্গলবার সকাল ১১টার দিকে ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের দুই হাজার ৬৯৫টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিলেন ১৩ লাখ ৩১ হাজার ৫৮ জন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৬৬ হাজার ১৩ জন ও ছাত্রী ৬ লাখ ৬৫ হাজার ৪৫ জন।

ঢাকা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ২১ শতাংশ,

রাজশাহী বোর্ডে পাসের হার ৮১ দশমিক ২৪ শতাংশ,

কুমিল্লা বোর্ডে পাশের হার ৭১ দশমিক ১৫ শতাংশ,

যশোর বোর্ডে পাশের হার ৬৪ দশমিক ২৯ শতাংশ,

চট্টগ্রাম বোর্ডে পাশের হার ৭০ দশমিক ৩২ শতাংশ,

বরিশাল বোর্ডে ৮১ দশমিক ৮৫ শতাংশ,

সিলেট বোর্ডে ৮৫ দশমিক ৩৯ শতাংশ,

দিনাজপুর বোর্ডে পাশের হার ৭৭ দশমিক ৫৬ শতাংশ,

ময়মনসিংহ বোর্ডে পাশের হার ৬৩ দশমিক ২২ শতাংশ।

এ ছাড়া, মাদরাসা শিক্ষা বোর্ডে পাশের হার ৯৩ দশমিক ৪০ শতাংশ

এবং কারিগরি বোর্ডে পাশের হার ৮৮ দশমিক ০৯ শতাংশ।

২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ৩০ জুন। সাতটি পরীক্ষা হওয়ার পর সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন ছড়িয়ে পড়ে। এ পরিস্থিতিতে কয়েক দফায় পরীক্ষা স্থগিত করা হয়। তখন পর্যন্ত ছয়টি বিষয়ের পরীক্ষা বাকি ছিল। এ ছাড়া ব্যবহারিক পরীক্ষাও বাকি।

কোটা সংস্কার আন্দোলনের কারণ উদ্ভূত পরিস্থিতিতে বাকি পরীক্ষা পিছিয়ে ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে নেওয়ার সিদ্ধান্ত নেয় তৎকালীন সরকার। ছাত্র-জনতার অভ্যুত্থানে আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর পরীক্ষা এক মাস পিছিয়ে ১১ সেপ্টেম্বর থেকে নতুন সময়সূচিতে নেওয়ার সিদ্ধান্ত হয়।

যদিও বাকি পরীক্ষা আর নেওয়া সম্ভব হয়নি। গত ২০ আগস্ট সচিবালয়ের ভেতরে ঢুকে কিছু পরীক্ষার্থী বিক্ষোভ ও ঘেরাও করলে এবারের এইচএসসি বা সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিল করতে বাধ্য হয় শিক্ষা বিভাগ।

যেসব বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছে, সেগুলোর পূর্ণ নম্বরের ভিত্তিতে উত্তরপত্র মূল্যায়ন করা হয়েছে। শিক্ষার্থীদের দাবি মেনে মাঝপথে বাতিল করা এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল তৈরি হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিষয় ম্যাপিং করে।

 

  

Tuesday, November 28, 2023

২০২৩ সালের এইচএসসি ও সমমানে পাসের হার ৭৮.৬৪ শতাংশ

২০২৩ সালের এইচএসসি ও সমমানে পাসের হার ৭৮.৬৪ শতাংশ


২৬ নভেম্বর ২০২৩ তারিখ রোববার ২০২৩ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ গতবার এই হার ছিল ৮৫ দশমিক ৯৫। এ বছর পাসের হার কমেছে ৭ দশমিক ৩১ শতাংশ।

অন্যদিকে দেশের ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষায় অংশ নেওয়া সাড়ে ১৩ লাখের বেশি শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৯২ হাজার ৫৯৫ জন। ২০২২ সালে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন। সেই হিসাবে এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৮৩ হাজার ৬৮৭ জন।

এ বছর সাধারণ ৯টি শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ ১১টি বোর্ডের ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন এবং ছাত্রী ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন।