Showing posts with label গুচ্ছ ভর্তি. Show all posts
Showing posts with label গুচ্ছ ভর্তি. Show all posts
Friday, March 7, 2025
প্রকাশিত হয়েছেঃ March 07, 2025
Wednesday, February 26, 2025
2025 গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন শুরু ৫ মার্চ, শেষ হবে ১৫ মার্চ ২০২৫
Vorti Juddo
প্রকাশিত হয়েছেঃ February 26, 2025
গুচ্ছ অধিভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি নির্দেশিকা
প্রকাশিত । গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন শুরু ৫ মার্চ, শেষ হবে ১৫ মার্চ । ফি
১৫০০ টাকা ।
Monday, February 17, 2025
Tuesday, February 11, 2025

২০২৫ গুচ্ছ অধিভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা A ইউনিট ৯ মে, B ইউনিট ২ মে, C ইউনিট ২৫ এপ্রিল
Vorti Juddo
প্রকাশিত হয়েছেঃ February 11, 2025
দেশের ২০টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ। এমন আশ্বাস পেয়ে অবরোধ করে রাখা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গেট ছেড়ে চলে গেছেন শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে ইউজিসির অডিটরিয়ামে গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি কমিটির ৩২তম সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ।
এদিকে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা বহাল রাখার দাবিতে ইউজিসি ভবনের গেট অবরোধ করে দুপুর থেকে আন্দোলন করা ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ইউজিসি ভবনের গেট ছেড়ে দিয়েছেন। উপাচার্যদের সভা শেষে ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় বিভাগের সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খান, গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড আনোয়ারুল আজিমসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা এসে ২০ বিশ্ববিদ্যালয় অংশ নেওয়ার বিষয়ে আশ্বস্ত করলে শিক্ষার্থীরা তাদের অবরোধ তুলে নেন।
এ সময় গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, ‘আমরা শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত। সে লক্ষ্যে কাজ করছি। কয়েকটি বিশ্ববিদ্যালয় বের হয়ে গেলেও অন্তত ২০টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় অংশ নেবে। আজকের সভায় এটি সিদ্ধান্ত হয়েছে। খুব শিগগির আরেকটি সভায় গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার বিজ্ঞাপ্তি প্রকাশ নিয়ে সিদ্ধান্ত হবে। আশা করছি, পরবর্তী গুচ্ছ অত্যন্ত সফলতার সঙ্গে আমরা আয়োজন করতে পারব।’
তিনি আরও বলেন, আগামী ২৫ এপ্রিল ‘সি’ ইউনিট, অর্থাৎ ব্যবসায় শিক্ষা শাখার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২ মে ‘বি’ ইউনিট এবং ৯ মে বিজ্ঞান, অর্থাৎ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন ফিসহ অন্যান্য বিষয় পরবর্তী সময়ে সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্ত্রণালয়-ইউজিসির চিঠির পরও গুচ্ছে থাকছে না হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
Vorti Juddo
প্রকাশিত হয়েছেঃ February 11, 2025
৬ ফেব্রুয়ারি ২০২৫
বাধ্যতামূলক গুচ্ছে থাকতে’ শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চিঠি দেয়ার পরও গুচ্ছে না থাকার সিদ্ধান্ত নিয়েছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সামসুজ্জোহা।
গুচ্ছে থাকতে ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের চিঠির বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ একাডেমিক কাউন্সিলের মিটিং অনুষ্ঠিত হয়। মিটিংয়ে গুচ্ছে না গিয়ে স্বতন্ত্রভাবে পরীক্ষা নেওয়ার বিষয়ে মত দেন অধিকাংশ শিক্ষক। ফলে ২৮ জানুয়ারি দেওয়া ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী নিজস্ব পদ্ধতিতে ক্যাম্পাসেই পরীক্ষা নিবে বিশ্ববিদ্যালয়টি।
ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে বাধ্যতামূলক গুচ্ছে থাকার বিষয় উল্লেখ করে হাবিপ্রবি প্রক্টর অধ্যাপক ড. সামসুজ্জোহা বলেন, অন্যান্য এজেন্ডার পাশাপাশি চিঠির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আজ একাডেমিক কাউন্সিলের মিটিংটি অনুষ্ঠিত হয়। সেখানে গুচ্ছে না থেকে নিজস্বভাবে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
প্রসঙ্গত, হাবিপ্রবিতে আগামী আগামী ৯ ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হয়ে চলবে ৬ মার্চ পর্যন্ত। এবার ১ হাজার ৭৯৫টি আসনে শিক্ষার্থী ভর্তি নেবে বিশ্ববিদ্যালয়টি।



