Showing posts with label কৃষি গুচ্ছ. Show all posts
Showing posts with label কৃষি গুচ্ছ. Show all posts

Sunday, February 16, 2025

Friday, February 14, 2025

২০২৫ কৃষি গুচ্ছ ভর্তির আসন সংখ্যার আপডেট

২০২৫ কৃষি গুচ্ছ ভর্তির আসন সংখ্যার আপডেট

শেকৃবিতে আসন বেড়েছে ৭ টি। গত বছরে ছিল ৬৯৮ টি আসন। এবার সেটা বেড়ে হয়েছে ৭০৫ টি।

সিকৃবিতে আসন বেড়েছে ১৪৯ টি। গত বছরে ছিল ৪৩১ টি আসন। এবার সেটা বেড়ে হয়েছে ৫৮০ টি।

চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) এ আসন বেড়েছে ৫ টি। গত বছরে ছিল ২৭০ টি আসন। এবার সেটা বেড়ে হয়েছে ২৭৫ টি।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন কমেছে ২৫ টি। গত বছরে ছিল ৪৪৮ টি আসন। এবার সেটা কমে হয়েছে ৪২৩ টি।

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসন বেড়েছে ৯ টি। গত বছরে ছিল ৯০ টি আসন। এবার সেটা বেড়ে হয়েছে ৯৯ টি।

সর্বসাকুল্যে আসন বেড়েছে ১৪৫টি। গত বছরে ছিল ৩৭১৮ টি আসন। এবার সেটা বেড়ে হয়েছে ৩৮৬৩ টি।

Tuesday, February 11, 2025

২০২৫ কৃষি গুচ্ছ অধিভুক্ত ০৯ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ১২ এপ্রিল। আবেদন শুরু ১৫ ফেব্রুয়ারি

২০২৫ কৃষি গুচ্ছ অধিভুক্ত ০৯ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ১২ এপ্রিল। আবেদন শুরু ১৫ ফেব্রুয়ারি

দেশের নয়টি কৃষি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী অনুষ্ঠিত হবে। সেভাবেই দায়িত্বপ্রাপ্তরা প্রস্তুতি নিচ্ছেন। দ্রুত সময়ের মধ্যে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হবে। বিষয়গুলো নিয়ে কাজ চলছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) এ কথা জানান গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান।
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘জানুয়ারি মাসে আমরা একটি সভা করেছিলাম। সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আগামী ১২ এপ্রিল অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত সেই সিদ্ধান্তই বহাল রয়েছে। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’
জানা গেছে, মোট ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১২ এপ্রিল বেলা ১১টায় শুরু হয়ে দুপুর ১২টায় পরীক্ষা শেষ হবে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা ৩%, প্রতিবন্ধী কোটা ১% এবং উপজাতি/পার্বত্য অঞ্চলের বাংলাদেশিরা/অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য ১%— এই মোট তিন ধরনের কোটা রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়।
আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে চলবে ১৬ মার্চ পর্যন্ত। আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার ২০০ টাকা। ভর্তি পরীক্ষাসংক্রান্ত যাবতীয় তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে।
কৃষি গুচ্ছে থাকা ৯টি বিশ্ববিদ্যালয় হলো 
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, 
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, 
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, 
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, 
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, 
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, 
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও 
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।
কৃষি গুচ্ছ পরীক্ষা ২০২৪-২৫

কৃষি গুচ্ছ পরীক্ষা ২০২৪-২৫

 


কৃষি গুচ্ছ পরীক্ষা ২০২৪-২৫

আবেদন শুরু ১৫ ফেব্রুয়ারী

আবেদন ফি ১২০০ টাকা

পরীক্ষা ১২ এপ্রিল

Mark's Distribution (100 mark)

English: 10

Zoology: 15

Botany: 15

Physics: 20

Chemistry: 20

Mathematics: 20

Total Seat 3555

বিস্তারিত ভর্তি বিজ্ঞপ্তি ফেব্রুয়ারীতে দিবে।

কৃষি গুচ্ছের জিপিএ'র ৫০ মার্কস যেভাবে কাউন্ট করতে হবে

এসএসসির ক্ষেত্রে - (প্রাপ্ত মোট নম্বর÷১০৫০)×২৫

এইচএসসির ক্ষেত্রে - (প্রাপ্ত মোট নম্বর÷১১০০)×২৫

নোট : কারো জিপিএ মার্ক ৫০ এ ৫০ হয়না,,কম থাকে

বিঃদ্রঃ

SSC Total Mark

শারীরিক শিক্ষা, ক্যারিয়ার শিক্ষা, অপশনাল সাবজেক্ট বাদে ১০৫০ মার্ক এ

HSC Total Mark

অপশনাল সাবজেক্ট বাদে ১১০০ মার্ক এ।