Showing posts with label বুয়েট ও ইঞ্জিনিয়ারিং ভর্তি. Show all posts
Showing posts with label বুয়েট ও ইঞ্জিনিয়ারিং ভর্তি. Show all posts

Thursday, February 27, 2025

২০২৫ সালের বুয়েট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

২০২৫ সালের বুয়েট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

 ২০২৫ সালের বুয়েট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে । এই দুই লিংকে ফল রয়েছে : 



https://drive.google.com/file/d/1NUk0lrm038wU_1Ut30MLbstk0jfJ-K31/view?fbclid=IwY2xjawIsNrxleHRuA2FlbQIxMAABHViT_La7VSZxUvJ4088K9ENSlC7KP7_Jp1ix8AFqLNFd1DWn-Vs-DdfIaQ_aem_5hrpI4C0-HsrYM72xCj00A


https://drive.google.com/file/d/1eUe7leHQsKQ5w6B-Hp1vcmTuct---KEa/view?fbclid=IwY2xjawIsNrJleHRuA2FlbQIxMAABHViT_La7VSZxUvJ4088K9ENSlC7KP7_Jp1ix8AFqLNFd1DWn-Vs-DdfIaQ_aem_5hrpI4C0-HsrYM72xCj00A&pli=1

Tuesday, February 4, 2025

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক কোর্স লেভেল-১ এর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক কোর্স লেভেল-১ এর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে


চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক কোর্স লেভেল-১ এর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবার ৯টি বিভাগে ৯২০টি আসনে ভর্তি নেয়া হবে। এ জন্য ভর্তিচ্ছু প্রার্থীদের কাছ থেকে থেকে আবেদন আহবান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও স্নাতক ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে৯২০টি আসন ছাড়াও রাখাইন সম্প্রদায়ের জন্য একটিপার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (উপজাতি) জন্য ১০টিসহ অতিরিক্ত ১১টি আসন সংরক্ষিত আছে। আগামী ৫ জানুয়ারি থেকে আবেদন শুরু হবে।

আবেদন করার পদ্ধতি: ভর্তি পরীক্ষার ওয়েবসাইট (https://admissioncuet.ac.bd) এ প্রদত্ত নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদন ফরম পূরণ ও ভর্তি পরীক্ষার ফি (সার্ভিস চার্জ বাদে) প্রদান করে আবেদন Submit করতে হবে। গ্রুপ ‘ক’: ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ফি ১২শ টাকা। গ্রুপ ‘খ’: ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহনগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ ১৪শ টাকা।

পরীক্ষা এবং ভর্তি সংশ্লিষ্ট তারিখ ও সময়সূচি: ক. অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু ৫ জানুয়ারি সকাল ৯টা। খ. অনলাইনে আবেদনপত্র গ্রহণ শেষ ১৮ জানুয়ারি রাত ১১টা ৫৯মিনিটি। গ. অনলাইনে আবেদন ফি প্রদান শেষ: ১৯ জানুয়ারি বিকেল ৫টা। ঘ. ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের রোল নম্বর ও নামের তালিকা প্রকাশ ২৩ জানুয়ারি বিকেল ৫টা। ঙ. প্রবেশপত্র ডাউনলোড শুরু: ২৭ জানুয়ারি সকাল ১০টা থেকে গ্রুপ। চ. আগামী ১ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ছ. ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মেধাস্থান অনুযায়ী মেধাতালিকা প্রকাশবিভাগ পছন্দ ক্রম প্রদানের নির্দেশনাভর্তির নিয়মাবলী ও ভর্তির তারিখ প্রকাশ ভর্তির তারিখওরিয়েন্টেশন ও ক্লাশ শুরু তারিখ ও সময় এবং ভর্তি সংক্রান্ত অন্যান্য বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডনিজস্ব ওয়েবসাইট এবং ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (https://admissioncuet.ac.bd) প্রকাশ করা হবে। এ জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি বা ব্যক্তিগত চিঠি দেয়া হবে না।



রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ২০২৪-২৫ সেশনের স্নাতক ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ২০২৪-২৫ সেশনের স্নাতক ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে




রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ২০২৪-২৫ সেশনের স্নাতক ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৪ জানুয়ারি থেকে প্রাক-নির্বাচনী পরীক্ষার আবেদন শুরু হবে। ১৬ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সে ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীদের নিকট হতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।


২০২৫ সালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভ‌র্তি পরীক্ষার কার্যক্রম

২০২৫ সালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভ‌র্তি পরীক্ষার কার্যক্রম




খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভ‌র্তি পরীক্ষায় তিন অনুষদের ১৬ বিভাগে এক হাজার ৬৫ আসনের বিপরীতে রেকর্ড প‌রিমাণ ২৪ হাজার ৫২৭ জন প্রার্থী ভ‌র্তিযু‌দ্ধে অংশ নিচ্ছেন। এবার ভর্তি যুদ্ধে প্রতি আসনে লড়বেন ২৩ শিক্ষার্থী।

গত কয়েক বছর ধরে বিশ্ববিদ্যালয়টি প্রকৌশল গুচ্ছের অধীনে পরীক্ষা নিলেও এবার নিজস্ব ব্যবস্থাপনায় পরীক্ষা নেয়া হ‌চ্ছে। কু‌য়ে‌টের ভ‌র্তি পরীক্ষায় এবার সর্বোচ্চ রেকর্ড প‌রিমাণ শিক্ষার্থী অংশ নি‌তে যা‌চ্ছেন।

মঙ্গলবার (৭ জানুয়া‌রি) বেলা ১১টায় প্রশাসনিক ভবনের সভাকক্ষে খুলনায় কর্মরত সাংবা‌দিক‌দের সঙ্গে এক মত‌বি‌নিম‌য় সভায় এসব তথ্য জানান বিশ্ববিদ‌্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ।

তিনি আরও জানান, যোগ্য প্রার্থীদের তালিকা বিশ্ববিদ‌্যালয়‌টির ও‌য়েব সাইটে প্রকাশ করা হ‌য়ে‌ছে। পরীক্ষার্থীদের প্রবেশপত্রও ডাউনলোড শুরু হয়েছে। আগামী ১১ জানুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর্কিটেকচারে অঙ্কন শুরু হবে দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত। খুলনা নগরীর ১১‌টি কেন্দ্রের ৪৪৭‌টি কক্ষে এবার ভ‌র্তি পরীক্ষা নেওয়া হ‌বে। আবেদনকারীদের পরীক্ষার কক্ষভি‌ত্তিক আসন বিন্যাস ১০ জানুয়া‌রি প্রকাশ করা হ‌বে।

বিশ্ববিদ্যালয় সূ‌ত্রে জানা গেছে, পরিকল্পনা বিভাগ নিয়ে ‘ক’ গ্রুপ; ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ নিয়ে ‘খ’ গ্রুপ গঠিত। এবারের ভর্তি পরীক্ষায় ২০২৪ সালের উচ্চমাধ্যমিকের পাঠ্যসূচি অনুযায়ী গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজি বিষয়ের ওপর এমসিকিউ পদ্ধতিতে ‘ক’ গ্রুপের জন্য ৫০০ নম্বর ও ‘খ’ গ্রুপের জন্য ৫০০ নম্বরের এমসিকিউয়ের পাশাপাশি অতিরিক্ত মুক্তহস্ত অঙ্কনের ১০০ নম্বরসহ মোট ৬০০ নম্বরের পরীক্ষা হবে। এক্ষেত্রে গণিত, পদার্থবিদ্যা ও রসায়নের প্রতিটিতে ১৫টি ও ইংরেজি বিষয়ে ১০টি প্রশ্ন থাকবে। ‘খ’ গ্রুপের জন্য এগুলোর পাশাপাশি মুক্তহস্ত অঙ্কনের জন্য ৪টি অতিরিক্ত প্রশ্ন থাকবে। যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয় ৩০ ডিসেম্বর। পরীক্ষার ফল বা মেধাতালিকা প্রকাশ করা হ‌বে ২৬ জানুয়ারি। গত ৪ ডিসেম্বর থে‌কে আবেদন শুরু হ‌য়ে চ‌লে ১৪ ডিসেম্বর পর্যন্ত। এবার ভর্তি পরীক্ষায় ফি নির্ধারণ করা হয় ১১০০-১২০০ টাকা। এবার কুয়েট ভর্তি পরীক্ষা হবে খুলনার ১১টি প্রতিষ্ঠানে। কুয়েটের পাশাপাশি এবার যে-সব সম্ভাব্য কেন্দ্র নির্ধারণ করা হয়েছে তা হলো- খুলনা বিশ্ববিদ্যালয়, গল্লামারীর রেভা পলস হাই স্কুল ও হোপ পলিটেকনিক ইনস্টিটিউট, মুজগুন্নির বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, খালিশপুরের সরকারি হাজি মুহাম্মদ মহসীন কলেজ, বয়রার খুলনা সরকারি মহিলা কলেজ ও খুলনা সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, সাউথ সেন্ট্রাল রোডের সরকারি পাইওনিয়ার মহিলা কলেজ, খানজাহান আলী রোডের সরকারি এমএম সিটি কলেজ এবং সরকারি সুন্দরবন আদর্শ কলেজ।

কোন বিভাগে কত আসন: সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগে ১২০, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে ১২০, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই) বিভাগে ১২০, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ১২০, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগে ৬০, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (আইইএম) বিভাগে ৬০।

তাছাড়া লেদার ইঞ্জিনিয়ারিং (এলই) বিভাগে ৬০ জন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টিই) বিভাগে ৬০, আরবান অ্যান্ড রিজিয়নাল প্ল্যানিং (ইউআরপি) বিভাগে ৬০, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগে ৬০, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগে ৩০ জনকে ভর্তি নেওয়া হবে।

আর্কিটেকচার (আর্ক) বিভাগে ৪০ জন, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগে ৬০, এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই) বিভাগে ৩০, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (সিএইচই) বিভাগে ৩০ ও মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (এমটিই) বিভাগে ৩০ জনকে ভর্তি করা হবে। সংরক্ষিত (ক্ষুদ্র নৃগোষ্ঠী ও চট্টগ্রাম বিভাগের পার্বত্য জেলার অধিবাসীদের জন্য) পাঁচটি আসনসহ তিনটি অনুষদের ১৬টি বিভাগে মোট ১ হাজার ৬৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

এ সময় প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্স ভর্তি কমিটির সভাপতি এবং ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম ব‌লেন, সেশনজট নিরসনের জন্য দে‌শের মধ্যে সবার আগে কুয়েটের ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে। ভর্তি পরীক্ষা উপলক্ষে খুলনায় প্রায় এক লাখ অতিরিক্ত মানুষের আগমন ঘটতে পারে। তাদের সার্বিক সহযোগিতার জন্য খুলনাবাসীর কাছে অনুরোধ জানান।


২০২৫ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট)-র ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন

২০২৫ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট)-র ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন






বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষা আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। তিন শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কোন শিফটে কোন রোল নম্বরধারীদের পরীক্ষা হবে, তা বুয়েটের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশ নেয়ার জন্য যোগ্য প্রার্থীদের ফি জমা শুরু হয়েছে রোববার (২৯ ডিসেম্বর) থেকে। প্রবেশপত্র ডাউনলোডের সময়সূচি পরে জানানো হবে।

এর আগে যোগ্য প্রার্থীদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করেছে বুয়েট। আগামী ২৩ জানুয়ারি প্রাক-নির্বাচনী প্রথম শিফটের পরীক্ষা সকাল ৯টা থেকে ১০টা নেয়া হবে।

দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত দ্বিতীয় শিফট এবং বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত তৃতীয় শিফটের পরীক্ষা নেয়া হবে।

এবার প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশ নেয়ার জন্য যোগ্য প্রার্থী হয়েছেন ২৪ হাজার ২০৫ শিক্ষার্থী। প্রথমে প্রাক-নির্বাচনী ও পরে মূল ভর্তি পরীক্ষা নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রাক-নির্বাচনী পরীক্ষায় মেধার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের মূল ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দেয়া হবে।

মূল ভর্তি পরীক্ষা ১৩ ফেব্রম্নয়ারি অনুষ্ঠিত হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বুয়েটের অফিসিয়াল ওয়েবসাইট www.buet.ac.bd থেকে জানা যাবে।

২০২৫ সালে ঢাবি অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজ/ ইনস্টিটিউটে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তিতে আবেদন সম্পন্ন

২০২৫ সালে ঢাবি অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজ/ ইনস্টিটিউটে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তিতে আবেদন সম্পন্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ পরিচালিত ইঞ্জিনিয়ারিং কলেজ/ইনস্টিটিউটে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তিতে আবেদন আহ্বান করা হয়েছে। প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।


আবেদন শুরু হবে ৬ জানুয়ারি থেকে। আবেদন ফি ৮৫০ টাকা।

যেসব প্রোগ্রামে আবেদন করা যাবে

ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং।

কলেজ/ইনস্টিটিউটগুলো হলো

১. ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, ময়মনসিংহ (সরকারি)

২. ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর (সরকারি)

৩. বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশাল (সরকারি)

৪. ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার), সাভার, ঢাকা (বেসরকারি)

৫. শ্যামলী, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ঢাকা

৬. কে এম হুমায়ুন কবীর ইঞ্জিনিয়ারিং কলেজ, ময়মনসিংহ (বেসরকারি)

৭. সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, ঢাকা (বেসরকারি)

আবেদনের যোগ্যতা

২০১৯ থেকে ২০২২ খ্রিষ্টাব্দ পর্যন্ত মাধ্যমিক এবং ২০২৪ খ্রিষ্টাব্দে শিক্ষা বোর্ডের/বাউবির বিজ্ঞান/কৃষিবিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক অথবা মাদরাসা বোর্ডের বিজ্ঞান শাখায় আলিম অথবা বিজ্ঞান শাখায় বা সমমানের বিদেশি ডিগ্রিধারী হতে হবে। প্রার্থীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক গ্রেডভিত্তিক পরীক্ষায় পৃথকভাবে চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ-৩-সহ প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৬.৫০ হতে হবে। তবে প্রার্থীর উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় পদার্থ, রসায়ন ও গণিত বিষয় থাকতে হবে। সমতা নিরূপণের পর প্রাপ্ত এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান রোল নম্বর ব্যবহার করে সাধারণ আবেদনকারীদের মতো তারা একই ওয়েবসাইটে লগইন করে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।

গুরুত্বপূর্ণ তথ্য

আবেদন শুরু: ৬ জানুয়ারি ২০২৫।

আবেদন শেষ কবে: ১২ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত

আবেদন ফি জমা শেষ কবে: ১২ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত।

ভর্তি পরীক্ষা

২৬ এপ্রিল ২০২৫ শনিবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা হবে শুধু ঢাকায়।

ভর্তি পরীক্ষা নম্বরপদ্ধতি

ভর্তি পরীক্ষা এমসিকিউ (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। মোট ১২০টি প্রশ্নে ১২০ নম্বরে পরীক্ষায় পদার্থে ৩৫, রসায়নে ৩৫, গণিতে ৩৫ ও ইংরেজিতে ১৫ নম্বর থাকবে।

ভর্তি পরীক্ষার সাধারণ নিয়মাবলি ও নির্দেশিকা সংস্লিস্ট ওয়েবসাইটে পাওয়া যাবে।