Showing posts with label চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি. Show all posts
Showing posts with label চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি. Show all posts

Tuesday, February 18, 2025

২০২৫ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নিয়ম (২০২৪-২৫ শিক্ষাবর্ষে)

২০২৫ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নিয়ম (২০২৪-২৫ শিক্ষাবর্ষে)

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নিয়ম (২০২৪-২৫ শিক্ষাবর্ষে)



পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হবে - ১১.১৫ টার মধ্যে

পরীক্ষার হলে ঢুকতে হবে - ১১.৩০ টার মধ্যে

যাবতীয় কার্যক্রম সম্পন্ন - ১২ টার মধ্যে

পরীক্ষা শুরু হবে - ১২ টায়

পরীক্ষা শেষ হবে - ১ টায়

প্রশ্ন হলো, ৪৫ মিনিট আগে কেন ঢুকতে হবে? কিইইবা করবে এই ৪৫ মিনিট?

তোমাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রুমের সিট প্ল্যান হয় অর্থাৎ কোন রুমে কতজন বসবে এবং কত রোল থেকে কত রোল পর্যন্ত াকবে সেটার প্ল্যান হয় তবে রুমের মধ্যে সিট প্ল্যান হয় না। কোন রকম রোলের কাগজ লাগানো থাকে না বেঞ্চ-ডেস্কে। ইচ্ছামত বসা যায়। তবে দায়িত্বরত শিক্ষক-শিক্ষিকা ২-৩ বার Resuffle করবে তোমাদের পজিশন। অর্থাৎ সুবিধামত একটা জায়গায় বসার পরেও তুমি সেখানে পরীক্ষা দিতে পারবে কিনা এটা অনিশ্চিত।

আর এই ৪৫ মিনিটে ভর্তি পরীক্ষার যাবতীয় কাজ সম্পন্ন করা হয়। অর্থাৎ ৪৫ মিনিটে resuffle, উপস্থিতির খাতায় সই করা, প্রশ্ন প্রিন্ট এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাদের পড়বে তাদের ক্ষেত্রে শাটল ট্রেনে সবাই কেন্দ্রে ঠিকমত পৌছতে পেরেছে কিনা তা নিশ্চিত সহ মানসিকভাবে প্রস্তুতির সময় দেয়া সব কিছু হয়ে থাকে।

আশা করি বুঝাতে পেরেছি।

❤️নিচে গত বছরের সময়সূচি দেয়া হলো।

 

Tuesday, February 4, 2025

২০২৫ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন

২০২৫ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন



চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদন শুরু হয়েছে।

আবেদনপ্রক্রিয়া চলবে ১৫ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। প্রতি ইউনিটের আবেদন ফি এক হাজার টাকা। অনলাইনে আবেদন করতে হবে শিক্ষার্থীদের।

এবার প্রতিটি ইউনিট ও উপ-ইউনিটের আবেদন ফি ১ হাজার টাকা। অনলাইনের মাধ্যমে এ আবেদন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে বিভিন্ন ইউনিট বা উপ ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহবান করা যাচ্ছে। প্রতি ইউনিট ও উপ-ইউনিটে আবেদন ফি (প্রসেসিং ফিসহ) ১ হাজার টাকা মাত্র।

ভর্তিচ্ছুদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইট https://admission.cu.ac.bd-এ প্রচারিত ‘অনলাইনে আবেদন প্রক্রিয়া’ অনুসরণ করে আবেদন সম্পন্ন করে ফি পরিশোধ করতে হবে।

পরীক্ষার সূচি:

আগামী ১ মার্চ ‘এ’ ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষা। ৮ মার্চ ‘বি’ ইউনিট, ১৫ মার্চ ‘সি’ ইউনিট এবং ২২ মার্চ অনুষ্ঠিত হবে ‘ডি’ ইউনিটের পরীক্ষা।