Showing posts with label ভর্তিযোদ্ধা. Show all posts
Showing posts with label ভর্তিযোদ্ধা. Show all posts

Thursday, November 13, 2025

২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫৮.৮৩ শতাংশ

২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫৮.৮৩ শতাংশ

২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ ১৬ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার সকালে দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র বা শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়।



দেশের ৯টি সাধারণ ও কারিগরি এবং মাদ্রাসা বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩। ২০২৪ সালে পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮। সেই হিসাবে এবার পাসের হার কমেছে ১৮ দশমিক ৯৫ শতাংশ।

এদিক এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেখা গেছে, এবার পাসের হারে সবচেয়ে এগিয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৬১। অন্য বোর্ডগুলোর মধ্যে

ঢাকা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ৬২,

কুমিল্লা বোর্ডে ৪৮ দশমিক ৮৬,

রাজশাহীতে ৫৯ দশমিক ৪০,

যশোর ৫০ দশমিক ২০,

চট্টগ্রামে ৫২ দশমিক ৫৭,

বরিশালে ৬২ দশমিক ৫৭,

সিলেটে ৫১ দশমিক ৮৬,

দিনাজপুরে ৫৭ দশমিক ৪৯,

ময়মনসিংহে ৫১ দশমিক ৫৪ এবং

কারিগরি শিক্ষা বোর্ডে ৬২ দশমিক ৬৭ শতাংশ।

এদিকে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। এবার জিপিএ–৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন। গত বছর, অর্থাৎ ২০২৪ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন। সেই হিসাবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৭৬ হাজার ৮১৪ জন।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত ২৬ জুন। লিখিত পরীক্ষা ১৯ আগস্ট শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীন ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

 

Tuesday, February 4, 2025

২০২৫ সালের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ভর্তি পরীক্ষা আগামী বছরের ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে

২০২৫ সালের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ভর্তি পরীক্ষা আগামী বছরের ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে




মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ভর্তি পরীক্ষা আগামী বছরের ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। গত ২০ নভেম্বর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩০ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে আবেদন করা যাবে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত। আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ১০ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। ২২ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষা কত নম্বরে: ‘এ’ ইউনিটের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচারে গণিতে ৯০, পদার্থে ৭০, রসায়নে ৩০ ও ইংরেজিতে ১০—মোট ২০০ নম্বরের প্রশ্ন থাকবে। আর ‘বি’ ইউনিটের আর্কিটেকচারে অঙ্কন ও আর্কিটেকচার সম্পৃক্ত বিষয়ে ২০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তিতে আবেদন ফি ১০০০ টাকা। আর আর্কিটেকচারে আবেদন ফি ১ হাজার ২০০ টাকা।